ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দরিদ্রের মাঝে ত্রান ও নগদ অর্থ বিতরণ করেন গরীবের বন্ধু কাজী ফরিদুল হক হ্যাপি

গভীর রাতে অসহায় দরিদ্রের মাঝে ত্রান ও নগদ অর্থ বিতরণ করেন ঢাকা ১৪ আসনের উপনির্বাচনে এমপি পদপ্রার্থী কাজী ফরিদুল হক হ্যাপি।

মাহামারি করোনা ভাইরাসের কারনে কঠোর লকডাউনের মধ্যে কর্ম হারিয়ে দুর্বিষহ অবস্থায় জীবন কাটানো এসব অসহায় মানুষের খবর রাখছে না কেউ। গতবছর এই সময়ে সরকারের পক্ষথেকে ত্রাণ সহায়তা কার্যক্রম থাকলেও এ বছর লকডাউনের মধ্যে অভাবী মানুষের পাশে দাঁড়ায়নি কোনো বিত্তবান মানুষ। লকডাউনের আগেও বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে অনেকে সংসার চালাতেন। এখন কাজ না থাকায় অনেক পরিবার না খেয়ে দিন কাটাতে হচ্ছে। খাবার না পেয়ে কখনো তারা যাচ্ছেন বিত্তশালীদের বাড়ির সামনে যদি কিছু মিলে এই আশায়।


ঠিক সেই সময় দারুসসালাম থানা আওয়মী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা ১৪ আসনের উপনির্বাচনে এমপি পদপ্রার্থী কাজী ফরিদুল হক হ্যাপি দরিদ্র মানুষের দ্বারে দ্বারে ছুটছেন ত্রান সামগ্রী নিয়ে।


গত শুক্রবার রাতে কল্যাণপুর বস্তিতে অসহায়, গরিব-দুঃখি ও খেটে খাওয়া দিনমজুর ৫০০ শত পরিবারের মাঝে ত্রান ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম করেন ঢাকা ১৪ আসনের উপনির্বাচনে এমপি পদপ্রার্থী কাজী ফরিদুল হক হ্যাপি।


কখনও একা, কখনও আবার স্বজন বা পরিচিত কাউকে সঙ্গে নিয়ে ছুটছেন ঢাকা ১৪ আসনের এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। প্রকৃত দরিদ্র-অসহায় দিনমজুর মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। সরকারের ঘোষিত চলমান লকডাউনে গরিব, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে প্রশংসা কুরিয়েছেন অনেকের কাছে।


এ সময় কঠোর লকডাউনের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে তিনি অন্তত ৫০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী চাল, ডাল, পেঁয়াজ, মিষ্টি কুমরা ও আলু ও নগদ অর্থ বিতরণ করেছেন। কখনও নিজের গাড়িতে করে আবার কখনও পিকআপ ভ্যানে করে, নেতা কর্মীদের সাথে নিয়ে দারুসসালাম থানার এক এলাকা থেকে আরেক এলাকার ছুটছেন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করতে।


ত্রান বিতরণের সময় দারুসসালাম থানা আওয়মী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি বলেন, মহামারি করোনা ভাইরাসের মধ্যেই মানবতার কল্যাণে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে এবং আমার যথাসাধ্য আমি এই কার্যক্রম চালিয়ে যাবো।

ads
ads
ads

Our Facebook Page

↑